নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ গতবছর পর্যন্ত কলকাতার দুর্গা পুজোয় ফিতে কেটে মন্ডপ উদ্বোধন করেছিলেন টলি পাড়ার টলি ক্যুইন মিমি চক্রবর্তী। কিন্তু সদ্য লোকসভা নির্বাচনে বিপুলাংশে ভোট পেয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী। তার আরোও একটি পরিচয়, তিনি যাদবপুর লোকসভার সাংসদ। পর্দার অভিনেত্রী এখন জননেত্রী হয়ে উঠেছেন। মঙ্গলবার তাই এবার সাংসদ হিসেবে প্রথমবার পুজো উদ্বোধন করলেন মিমি চক্রবর্তী। এর আগে অভিনেত্রী হিসেবে একাধিক পুজো উদ্ধোধন করলেও এদিনের পুজো উদ্ধোধন তার কাছে একদম আলাদা। মায়ের আশীর্বাদ ও সকলের ভালোবাসাতেই এই দিনটি উপহার স্বরূপ পেয়েছেন বলে জানান তিনি। এদিন যাদবপুরের প্রতিটি বিধানসভাতেই একটি করে পুজো উদ্ধোধন করবেন তিনি। গ্রীন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্ধোধনে এসে এমনটাই জানালেন তিনি। এবার গ্রীন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো ৬০তম বর্ষে পা রেখেছে। এই ক্লাবের এবছরের পুজোর থিম ‘রুদ্রানী’।
যাদবপুর লোকসভায় পুজো উদ্বোধনে সাংসদ অভিনেত্রী মিমি
যাদবপুর লোকসভায় পুজো উদ্বোধনে সাংসদ অভিনেত্রী মিমি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















