যান চলাচল বন্ধ তাই বর্ধমান থেকে মহারাষ্ট্রে নিজের বাড়ি ফিরতে হেঁটেই রওনা দিল দুই পরিবার

যান চলাচল বন্ধ তাই বর্ধমান থেকে মহারাষ্ট্রে নিজের বাড়ি ফিরতে হেঁটেই রওনা দিল দুই পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ, মনে জোর থাকলে পৃথিবী জয় হয়। আর এটাই প্রমাণ করল মহারাষ্ট্রের দুই পরিবার। লকডাউনের সময় দুই পরিবারের সদস্যরা প্রায় ২০০ কিমি পথ হেঁটে বর্ধমান থেকে পৌঁছাল খড়গপুরে। তিন শিশু নিয়ে দুই পরিবার ৭ দিনে আগে প্রায় ২০০ কিমি হাঁটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

লকডাউনের জেরে যখন গোটা দেশে পরিবহন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে তখন তারা নিজেরাই হেঁটে মহারাষ্ট্রে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। কয়েকদিন আগে দিন মজুরির কাজে বর্ধমান এসেছিল মহারাষ্ট্রের এই দুই পরিবার। গত ২৪ মার্চ থেকে করোনা ভাইরাস এর জেরে গোটা দেশে লকডাউন। খাদ্য সামগ্রী, বাসস্থান না পেয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ওই পরিবার। সকালে যখন তারা খড়্গপুরে পৌঁছায়, তাদের দেখতে পেয়ে বেশ কয়েকজন জিজ্ঞেস করায় তারা বলে যে তারা মহারাষ্ট্র যাওয়ার জন্য রওনা দিয়েছেন বর্ধমান থেকে। ইতিমধ্যেই তারা ২০০ কিমি পথ অতিক্রম করে পৌঁছেছেন খড়্গপুরে। এরা সবাই মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top