দেশ – সপ্তাহের শুরুতেই ভারতীয় শেয়ার বাজারে রক্তক্ষয়ী পরিস্থিতি দেখা দিয়েছে। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স এবং নিফটি ধস নামেছে। সেনসেক্স কমেছে ২,২৬৮ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ, আর নিফটি৫০ কমেছে ৭১১ পয়েন্ট বা ২.৯১ শতাংশ। অধিকাংশ সেক্টরাল ইনডেক্সেও ব্যাপক পতন লক্ষ্য করা গেছে।
এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা বড় ধাক্কা পেয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা এবং যুদ্ধের আবহ বাজারে চাপ সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা আতঙ্কে বিক্রি করছেন, যার কারণে সূচকগুলোতে উল্লেখযোগ্য পতন হয়েছে।



















