যুবসাথী প্রকল্পে হুড়োহুড়ি আবেদন, সামান্য ভুলেই বাতিল হতে পারে ফর্ম

যুবসাথী প্রকল্পে হুড়োহুড়ি আবেদন, সামান্য ভুলেই বাতিল হতে পারে ফর্ম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যজুড়ে জেলায় জেলায় শুরু হয়েছে Yuva Sathi প্রকল্পের ক্যাম্প। কোথাও দীর্ঘ লাইন দিয়ে ফর্ম সংগ্রহ, কোথাও আবার অনলাইনে আবেদন—দুই মিলিয়ে ব্যাপক সাড়া পড়েছে যুবসমাজের মধ্যে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথম দু’দিনেই প্রায় ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তবে আবেদন করলেই যে সকলেই ১৫০০ টাকার আর্থিক সহায়তা পাবেন, এমন নয়। সামান্য ভুলের কারণেও বাতিল হয়ে যেতে পারে আপনার ফর্ম।
সবচেয়ে বড় বিষয়টি হল সঠিক ওয়েবসাইটে আবেদন করা। শুধুমাত্র সরকারি পোর্টাল https://yubasathi.wb.gov.in/–এই লিঙ্ক থেকেই অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। অনেকেই পুরনো লিঙ্ক ব্যবহার করে ফর্ম পূরণ করার চেষ্টা করছেন, যার ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আবেদন সঠিকভাবে জমা পড়ছে না। তাই আবেদন করার আগে ওয়েবসাইটের ঠিকানা মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।
নথি আপলোডের ক্ষেত্রেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সরাসরি কোনও নথির অরিজিনাল স্ক্যান কপি আপলোড করলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী প্রথমে প্রয়োজনীয় কাগজের ফটোকপি করতে হবে। সেই ফটোকপির নীচে নিজের স্বাক্ষর করে ‘Self-Attested’ লিখে তারপর সেটি স্ক্যান করে আপলোড করতে হবে। এই ধাপটি অনুসরণ না করলে আবেদন খারিজ হতে পারে।
এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগী, তাঁরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনপত্র অনলাইনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের ‘Sports and Youth Services Department’-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। এছাড়া নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকেও কাগজে ফর্ম সংগ্রহের সুযোগ রয়েছে।
অনলাইনে আবেদন করার সময় সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের নথি প্রয়োজন হয়। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং নির্ধারিত নিয়ম মেনে নথি আপলোড করলেই আবেদন গ্রহণের সম্ভাবনা বাড়বে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top