যুব তৃনমূল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ

যুব তৃনমূল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: যুব তৃনমূল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসন্তীর যুব তৃণমূল কর্মীরা। রবিবার দুপুরে বাসন্তী ব্লক যুব তৃণমূল নেতা মাজেদ মোল্লা কে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কর্মীরা। বাসন্তীর নির্দেশ খালি ও পানিখালী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবিলম্বে মাজিদ মোল্লাকে মুক্তির দাবি জানান যুব তৃণমূল কর্মীরা।

বিগত এক মাস ধরে বাসন্তীর চুনোখালি ও ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে রয়েছে। শনিবার রাতেও এলাকায় একাধিক বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে নিজের বাড়ি থেকেই মাজেদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীর ফুল মালঞ্চ চুনোখালি এলাকায়। পরে অবশ্য বারইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বোস নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে অবরোধকারীদের হটিয়ে দেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top