
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১২ই জুন :লালবাজারের দিকে মিছিল এগিয়ে যেতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা লালবাজারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। আন্দোলনকারীদের প্রতিহত করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ সেইসঙ্গে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বিজেপির অনেক কর্মী সমর্থক এবং পথ চলতি মানুষ। পাল্টা বিজেপি কর্মীরা পুলিশের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। সেন্ট্রাল এভিনিউ ক্রসিং রণক্ষেত্রে চেহারা নিয়েছে।


















