রণবীর কাপুরের উচিত সব সময় পকেটে কন্ডোম নিয়ে ঘোরা, জোর বিতর্কে দীপিকা

রণবীর কাপুরের উচিত সব সময় পকেটে কন্ডোম নিয়ে ঘোরা, জোর বিতর্কে দীপিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭ জানুয়ারি, ইতিমধ্যেই দীপিকা গ্ল্যামের জগতের শ্রেষ্ঠ পদে নাম লিখেয়েছেন।ফ্যানের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে অগুন্তিক।যদিও নিজেকে টপে আনার রাস্তা খুব সহজ ছিল না।তবে টপে এসেই যে তাঁকে আর কোনও সমস্যায় পড়তে হয়নি, তা নয়। ইন্ডাস্ট্রিতে এমন কেউই নেই যাঁকে বিতর্কের মুখে পড়তে হয়নি। এই একই তালিকায় রয়েছে দীপিকা পাডুকোনও।রণবীর কাপুর-এর সঙ্গে বিচ্ছেদের পর বহুবার তাঁকে বিপাকে পড়তে হয়েছে।রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কফি উইথ করণ-এ হাজির হন দীপিকা৷ যেখানে তিনি বলেন, রণবীর কাপুরের উচিত সব সময় পকেটে কন্ডোম নিয়ে ঘোরা৷ করণ জহরের টক শোয়ে হাজির হয়ে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সম্পর্কে এই মন্তব্য করে জোর বিতর্কে জড়ান দীপিকা পাডুকন।

গত ৫ তারিখ ৩৪-এ পড়লেন দীপিকা পাডুকন।জন্মদিনেও পোশাক নিয়ে বিপাকে পড়তে হয়েছিল দীপিকাকে। দীপিকাকে নিয়ে ক্লিভেজ বিতর্ক৷তবে দীপিকাও চুপ করে থাকেননি।তিনি বলেন, ‘আমি একজন মহিলা, আমার স্তন আছে৷ তাতে কারও কোনও সমস্যা আছে কি?’ প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও তিনি বেশ কয়েকবার অনেক কথাই প্রকাশ্যে আনেন।সম্পর্কে থাকাকালীন রণবীর কাপুর তাঁর সঙ্গে বহুবার বিশ্বাসঘাতকতা করেছেন।কিন্তু প্রতিবারই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রণবীর বার বার তাঁর কাছে প্রার্থনা করেন। তার জেরেই বহুদিন পর্যন্ত তাঁদের সম্পর্ক টিকে থাকে।

করণ জহরের টক শোয়ে হাজির হয়ে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে এরূপ মন্তব্যে জোর বিতর্কে জড়ান দীপিকা পাডুকন।লিকার ব্যারন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়েও এক সময় জোর চর্চা শুরু হয়৷যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি বলিউড ষ্টার দীপিকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top