
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩০ মার্চ, কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ি অন্তর্গত ডুবুডি চেকপোস্টে আরও একবার কড়া নিরাপত্তা প্রশাসনের।রবিবার রাত থেকে ঝাড়খণ্ড গামী গাড়ি গুলিকে ঘুরিয়ে দিয়া হচ্ছে, প্রবেশ শুধু মাত্র ট্রাক, লরি ছাড়া সমস্ত মানুষ নিয়ে আসা গাড়ি গুলিকে প্রশাসন ঘুরিয়ে দিচ্ছে।তাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিয়া হচ্ছে না।কড়াকড়ি ভাবে চলছে নিরাপত্তা।
বর্ডার এলাকায় এ।সি।পি ট্রাফিক সুকান্ত ব্যানার্জী,কুলটি থানার ইনচার্জ সোমনাথ ভট্টাচার্য, কুলটি ট্রাফিক ইনচার্জ শুভেন্দু চ্যাটার্জী, চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ অনন্ত রায় তাদের পুলিশের দলবল নিয়ে ডুবুডি চেকপোস্ট বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা চালাচ্ছেন।



















