রবিবার রাত্রে আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠলো বিবাদী বাগ চত্বর

রবিবার রাত্রে আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠলো বিবাদী বাগ চত্বর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৯ই সেপ্টেম্বর : রবিবার রাত্রে আচমকাই বিস্ফোরণের কেঁপে ওঠে বিবাদী বাগ চত্বর। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে স্টিফেন হাউজের সামনে ফুটপাথে তৈরি হয় ১০ ফুট গভীর গর্ত। ফুটপাথের ইট ছিটকে গিয়ে পড়ে প্রায় ২০ ফুট দূরে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। রীতিমত ছোটাছুটি শুরু করে দেন তাঁরা।এদিন বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। প্রাথমিক তদন্তের পর ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ বলে দাবি করে দুপক্ষই। ঘটনাস্থলে পৌঁছন সিইএসসির আধিকারিকরাও। যদিও বিস্ফোরণের দায়িত্ব নিয়ে অস্বীকার করে সিইএসসি কতৃপক্ষ। তাদের দাবি, বিস্ফোরণের পিছনে অন্য কারণ রয়েছে। বৈদ্যুতিক কারণে বিস্ফোরণ হলে সিইএসসির সমস্ত সামগ্রী অটুট থাকত না। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top