রবিবাসরীয় প্রচারে নামলেন রাজারহাট- নিউটাউন বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব

রবিবাসরীয় প্রচারে নামলেন রাজারহাট- নিউটাউন বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩মার্চ ২০২১নিউটাউন: নিউটাউন এনকেডিএ মার্কেট থেকে শুরু করে ব্লকে ব্লকে প্রচার সারলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। ব্লকের বাসিন্দারা ফ্লাটের ওপর থেকে ফুল এবং ফুলের মালা দিয়ে প্রার্থীকে আশীর্বাদ জানালেন।

প্রচারে বেরিয়ে সপ্তর্ষি দেব বাচ্চাদের হাতে তুলে দিলেন লজেন্স। মার্কেটে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের সাথেও আলাপচারিতা সারলেন সপ্তর্ষি দেব। বাবার(প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব) কথা মতো সঙ্গে রাখছেন জলের বোতল। পোর খাওয়া রাজনীতিবিদ মতো রবিবাসরীয় সকালে প্রচার করতে দেখা গেল সপ্তর্ষি দেবকে। রবিবার ছুটির দিন। প্রত্যেকেই বাড়িতে থাকেন এর পাশাপাশি বাজারেও প্রচুর ভিড় হয়। সেই কারণেই মার্কেটে প্রচার। যদিও সপ্তর্ষির দাবি, রবিবার সোমবার যারা স্টার প্রার্থী হয় তাদের জন্য এইসব। আমরা ৩৬৫ দিন মানুষের সাথে আছি।

আরো পড়ুন…“দাদা তুমি এগিয়ে চলো” প্রাক্তন বিধায়ক কে নিয়ে বসিরহাটে পরলো পোস্টার 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top