রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্যাবলো সাজিয়ে এক সুন্দর শোভাযাত্রার আয়োজন

রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্যাবলো সাজিয়ে এক সুন্দর শোভাযাত্রার আয়োজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৮ মে, আজ ২৫শে বৈশাখ, অন্যান্য বছর ছোট থেকে বড় সকলে নানা রকম অনুষ্ঠানে আজকের দিনটা ভরিয়ে দিত। কিন্তু আজ করোনা আবহে সব বন্ধ। গৃহবন্দী মানুষ আজ ঘরে বসেই গান-নাচ-কবিতার মাধ্যমে নিজের এবং নিজ পরিবারের মন ভোলাচ্ছেন।পাশাপাশি কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ‘সোশ্যাল মিডিয়া’ হয়ে উঠেছে একমাত্র পথ। এবছর আজকের দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে দেখা গেল পুলিশ প্রশাসনের এক অন্য রূপ। সারাবছর আইন-শৃঙ্খলা রক্ষাকর্তা হিসেবে প্রশাসনের যে কঠোরতার সামনা আমরা করি, ঠিক সেরকম এই করোনা আবহে বহু প্রান্তে পুলিশের মানবিক রূপ আমাদের চোখে ধরা পড়েছে।

এদিন ভোরবেলা মুর্শিদাবাদ পুলিশ কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।তারপর প্রশাসনের নির্দেশ মতো পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার জেলার প্রতিটি থানা অঞ্চলে ট্যাবলো সাজিয়ে শোভাযাত্রা করলেন।

এভাবেই তাঁরা আজ রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে “কবিগুরু স্মরণে” অনুষ্ঠান আয়োজন করলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের কাছে এক সুন্দর পরিবেশ তুলে ধরলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ। আজকের দিনে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করেছেন বিশিষ্টজনেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top