রসগোল্লার G.I. প্রাপ্তির বর্ষপূর্তিতে বিনামূল্যে রসগোল্লা বিলি

রসগোল্লার G.I. প্রাপ্তির বর্ষপূর্তিতে বিনামূল্যে রসগোল্লা বিলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৪ নভেম্বর, ২০১৭ আজকের দিনে বাংলার রসগোল্লা পেয়েছিল G.I. স্বীকৃতি, আজ তার বর্ষপূর্তি।এই বর্ষপূর্তি উপলক্ষে বোলপুরের একটি স্বনামধন্য মিষ্টির দোকানে বিনামূল্যে বিলি করা হচ্ছে রসগোল্লা।সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই রসগোল্লা বিলির কর্মসূচি চলে।

বোলপুরের সুপার মার্কেটের সর্বমঙ্গলা সুইটসে পশ্চিমবঙ্গ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিনামূল্যে রসগোল্লা বিলির এই কর্মসূচি গ্রহণ করা হয়। সর্বমঙ্গলা সুইটসের কর্ণধার শ্যামল মন্ডল এই রসগোল্লা বিলির জন্য ২০০০ টি রসগোল্লা বানিয়েছেন বলে জানান।তিনি বলেন, “২০১৭ সালের ১৪ ই নভেম্বর বাংলার রসগোল্লা G.I. স্বীকৃতি প্রাপ্ত হয়। আজ তার বর্ষপূর্তি, সে কারণেই রসগোল্লা বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ২০০০ টি রসগোল্লা বিলি করার জন্য রেখেছি। অন্যদিকে আজ যেহেতু শিশু দিবস, তাই পথচলতি মানুষদের পাশাপাশি শিশুদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top