
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৫ শে আগস্ট : গত বাইশ তারিখ রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সিটি সেন্টারের কবিগুরুর বাসিন্দা শরাফত আলী । রাত এগারোটার পর তাঁর মোবাইলটি সুইচ অফ হয়ে যায় তার পর থেকে আর কোনও সন্ধান মেলেনি ওই ব্যাক্তির । ওই ব্যবসায়ী সরাফত আলী এক মহিলা গাড়ী ব্যাবসায়ীর কাছ থেকে দুটি গাড়ি লিজে ভাড়া নিয়েছিলেন ব্যাবসার কাজে । তারই একটি গাড়ি আজ সকালে সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠ সংলগ্ন এলাকায় সন্ধান মেলে । খবর পেয়ে ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে গাড়ির দরজা খোলে । গাড়ির ভেতরে একপাটি চটি ও পেছনের সিটে বেশ কিছু কাগজপত্র লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া যায় ।
শরাফত আলীর ভাই বাপি সেখ জানান যে সেদিন রাতে দাদা প্রায় বারো লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরোন । তিনি সন্দেহ করছেন টাকার জন্য কেউ তাকে অপহরন করে থাকতে পারে । ভাই জানান যে দাদার বাঁকুড়ায় হোটেল ব্যাবসা ছিল।
অন্যদিকে গাড়ীর মালকিন অপর্না সাহা জানান যে তিনি দুটি গাড়ী লিজে ভাড়া দিয়েছিলেন । যার একটি তিনি ফেরৎ নিয়েছিলেন । এই গাড়ীটিও সামনের মাসে ফেরৎ নেওয়ার কথা ।পুলিশ গাড়ীটিকে বাজেয়াপ্ত করে সিটিসেন্টার ফাঁড়িতে নিয়ে গেছে ।



















