রাজনীতিকে দূরে ঠেলে দুঃস্থ মানুষদের পাশে এগিয়ে এল ‘সিপিএম-বিজেপি-তৃণমূল’ একত্রে

রাজনীতিকে দূরে ঠেলে দুঃস্থ মানুষদের পাশে এগিয়ে এল ‘সিপিএম-বিজেপি-তৃণমূল’ একত্রে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ এপ্রিল, একদিকে যখন করোনার দাপট সেই পরিস্থিতিতে এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল সল্টলেকের বিজে ব্লক। Cpm Tmc Bjp এক হয়ে দুঃস্থ মানুষদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো। সল্টলেকের বিজে ব্লকে মাস দুয়েক ধরে এক ভাড়া বাড়িতে থাকতেন বিজেপি নেতা মুকুল রায়। এছাড়া ওই ব্লকে থাকেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলার শ্রীমতি তুলসী সিনহা রয় এবং বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সিপিআইএমের বিশ্বজীবন মজুমদার।

এদিন বিজে ব্লকের পুজো কমিটি আজ একত্রিত হয়ে প্রায় ৫০০ পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন। মুকুল রায় জানান তিনি বিজেপি নেতা হিসেবে নন বিজে ব্লকের আবাসিং হিসেবে এগিয়ে এসে সাহায্য করছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অন্যদিকে তুলসী সিনা নয় তিনি নিজে উপস্থিত না থাকলেও তার স্বামী ভাস্কর সিনহা রায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব জীবনবাবু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top