রাজনীতির জন্য মানুষকে মারতেও রাজি আছেন মুখ্যমন্ত্রী : রুপা গাঙ্গুলী

রাজনীতির জন্য মানুষকে মারতেও রাজি আছেন মুখ্যমন্ত্রী : রুপা গাঙ্গুলী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ,৪ ঠা এপ্রিল :গত পঞ্চায়েত ভোটে জলপাইগুড়িতে যা হয়েছে ভোটের নামে তাতে তৃনমুল কর্মীরাই অতিষ্ঠ। জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে বললেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলি।সেকারনেই এখানের সাধারন মানুষের মধ্যে এতো উচ্ছাস এই এলাকার মানুষ আগে ঠিক করে নিয়েছে এবার তৃনমুলের সন্ত্রাস থেকে বাচতে বিজেপিকে দুহাত তুলে আর্শীবাদ করবেন।

আজ সকালে জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে সব থেকে যে এলাকায় বেশি সন্ত্রাস করেছিল তৃনমুল সেই পাতকাটা, পাহারপুর গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি পার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ভোট প্রচার করলেন বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলি।বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রুপা গাঙ্গুলিকে দেখে এলাকার সাধারন মানুষের ধল নেমে যায় রাস্তায় এক বার রুপা গাঙ্গুলিকে একবার সামনেথেকে দেখার জন্য। কার্যত একটা সময় রুপা দেবী রাস্তায় দাঁড়িয়ে পরেন সাধারন মানুষের সঙ্গে মোবাইলে সেল্ফি তুলতেউ দেখা যায় এই লড়াকু বিজেপি নেত্রীকে।প্রচার শেষে রুপা গাঙ্গুলি যানান তৃনমুল পঞ্চায়েত ভোটে যেভাবে সন্ত্রাস করেছে তাতে বিভিন্ন এলাকার তৃনমুল কর্মীরাই অতিষ্ঠ হয়ে উঠেছে। এবার তারা সবাই বিজেপিকে ভোট দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top