রাজনীতি ভুলে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় মাতলেন রাজ্যপাল

রাজনীতি ভুলে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় মাতলেন রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২ এপ্রিল, এমনিতে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলায়। তবে বিপদের সময় লড়াইটা করতে হয় হাতে হাত মিলিয়ে। করোনা সামলাতে বর্তমানে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে এদিন সাতসকালে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করার আবেদন করলেন তিনি। সেই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন রাজ্যপাল।

এদিন নিজের টুইটে রাজ্যপাল লেখেন, ‘রাজ্য এবং কেন্দ্র যে ভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদাহরণ তৈরি করেছেন।’ এরপর কেন্দ্রের তরফে রাজ্যকে কি সাহায্য পাঠানো হয়েছে তা তুলে ধরে ধনকর লেখেন, ‘করোনা পরীক্ষার জন্য রাজ্যকে ১০ হাজার করোনা কিট পাঠিয়েছে কেন্দ্র সরকার।’ পাশাপাশি রাজনীতির ঊর্ধ্বে উঠে কঠিন সময়ে সকলকে হাতে হাত রেখে লড়াই করতে হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন পরিস্থিতিতেও প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখছেন পরিস্থিতি। বাজারে গিয়ে লোকজনকে বোঝাচ্ছেন কতটা দূরত্ব রেখে চলাফেরা করতে হবে। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে রাজ্যের পরিস্থিতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টি অবগত করার পাশাপাশি করোনা কিট নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মমতাকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলেও জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top