
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৬ এপ্রিল, লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে যাতে মানুষরা সুস্থ থাকে ভালো থাকে সেই জন্যই। কিন্তু এই করোনা মোকাবেলায় যে লকডাউন চালু করা হয়েছে সেটা সমর্থন করতে বলা হয়েছে সর্বত্র ভারত বর্ষ জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে যখন প্রশাসন কাজ করছিল। অকারণে বাইরে বেরোনো মানুষজনকে পুলিশ আটকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ফোন আসে, তারপর ঘটনাস্থল থেকে ডিউটি অফিসারকে সরিয়ে নেওয়া হয়। কারণ যাদের আটকায় তারা রাজনৈতিক দলের লোক।
রাজনৈতিক দলের লোক হলে আটকানো যাবে না! এমনই চিত্র চোখে পরলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যৌথভাবে যে মহামারি করোনা মোকাবেলা থেকে মুক্তি পেতে যৌথভাবে প্রচেষ্টা করছে। কিন্তু এইভাবে যদি প্রশাসনকে না কাজ করতে দেওয়া হয় তাহলে আদৌ কি মুক্তি পাওয়া যাবে করোনা থেকে।


















