রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হল এবার ১৬ বছরের এক কিশোর

রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হল এবার ১৬ বছরের এক কিশোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৭ মে, লকডাউনের মধ্যেই চলছে রাজনৈতিক বিশৃঙ্খলা, বাড়ে বাড়ে সেই ছবি উঠে এসেছে নানান মহলে। ইসলামপুর থানার অন্তর্গত সীতানগর গ্রামে ৪-৫ দিন ধরেই চলছিল রাজনৈতিক গন্ডগোল।এবার সেই দ্বন্দ্বের জেরে প্রাণ হারালো ১৬ বছরের এক কিশোর।

জানা যায়, ১৬ বছরের এক কিশোর সাজিরুল ইসলাম বেলা পাঁচটা নাগাদ তার বাড়ি জিতপুর নতুনগ্রাম থেকে মাঠে পাটের জমিতে কাজের জন্য বেরিয়েছিল।সেসময় রাস্তায় চলছিল রাজনৈতিক দ্বন্দ্ব।চলে গুলিও।সেই গুলিতে প্রাণ হারায় সাজিরুল ইসলাম।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। বাড়ির সদস্যদের অভিযোগ, ইফতার পার্টি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল TMC পার্টির।পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেছে পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top