নিজস্ব সংবাদদাতা ৪মে ২০২১ পূর্ব বর্ধমান (জামালপুর ): সোমবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জামালপুরের নবগ্ৰাম ।

জখম হয়েছেন ৬ জন । তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন । ঘটনার পরে থমথমে গোটা এলাকা । পুলিশের টহল চলছে গোটা এলাকাজুড়ে । রাজনৈতিক হিংসার ঘটনায় ১২ জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ । তার মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন । ধৃতদেরকে পাঠানো হল মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে।
আরও পড়ুন…ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের,পাশে থাকার আশ্বাস অর্জুন সিং এর



















