নিজস্ব সংবাদদাতা ১১ এপ্রিল ২০২১বীরভূম: সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের জানুরির বাগদি পাড়ায় বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এলাকায়। এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে গত রাতে।
বিজেপির অভিযোগ এই এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। যে কারণে এলাকার মানুষকে ভীতসন্ত্রস্ত করার জন্য বোমাবাজি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে কমপক্ষে ১০ থেকে ১২ টি বোমা ফাটানো হয়। এখনো গ্রামের বিভিন্ন জায়গায় বোমা ফাটানোর চিহ্ন রয়েছে। ঘটনার পর এলাকার স্থানীয় বাসিন্দারা সিউড়ি থানার পুলিশকে খবর দিলে সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের অভিযোগ, এলাকায় বিজেপির কোন সংগঠন না থাকায় নিজেরাই এমন কাজ করে মানুষের কাছে সহানুভূতি পেতে চাইছে। তবে এই মিথ্যাচার চলবে না।



















