রাজস্থানের আটকে পড়া ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনার জন্য লোকসভার স্পিকারের সঙ্গে কথা বললেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী

রাজস্থানের আটকে পড়া ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনার জন্য লোকসভার স্পিকারের সঙ্গে কথা বললেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৬ এপ্রিল, পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানের কোটাতে পড়তে গিয়ে আটকে পড়া ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য এদিন শ্রী অধীর রঞ্জন চৌধুরী সাহেব দেখা করলেন লোকসভার স্পিকার ও কোটার এমপি ওম বিড়লার সাথে। তারপর তিনি আবারও ফোনে কথা বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত-এর সঙ্গে।গতকাল অর্থাৎ শনিবার সেই ছাত্র-ছাত্রীদের সরকারি তত্ত্বাবধানে পুনরায় রাজ্যে ফিরিয়ে আনার দাবিতে জেলাশাসকের দপ্তরে আর্জি জানাতে উপস্থিত হন অভিভাবকদের একাংশ।

উল্লেখ্য, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ট্রেনিং নিতে রাজস্থানের কোটা শহরে কোচবিহার থেকে পড়াশোনা করতে যাওয়া ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী আটকে আছেন। অন্যান্য রাজ্য থেকে রাজস্তানে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হয়নি।অভিভাবকের দাবি, কোচবিহার জেলা শহর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী এই মুহূর্তে রাজস্তানে আটকে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top