রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রেলারে ধাক্কা টেম্পো ট্রাভেলার বাসের — মৃত ১৫

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রেলারে ধাক্কা টেম্পো ট্রাভেলার বাসের — মৃত ১৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজস্থান -;রাজস্থানের ফালোদি জেলায় রবিবার সকালে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায় একটি টেম্পো ট্রাভেলার বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৫ জন যাত্রীর, আহত হয়েছেন আরও তিন জন। দুর্ঘটনাটি ঘটে মাতোদা গ্রামের কাছে ভারতমালা হাইওয়েতে, জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি যোধপুরের সুরসাগর এলাকায়। তাঁরা বিকানেরের কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ট্রেলারের ধাক্কায় বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়, ফলে যাত্রীরা ভেতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে উদ্ধার কাজে নামেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং আহতদের মধ্যে দুই মহিলার অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জেলা প্রশাসনকে আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top