রাজারহাটে গ্রেপ্তার তিন ছিনতাই বাজ l উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড গুলি

রাজারহাটে গ্রেপ্তার তিন ছিনতাই বাজ l উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২২ শে আগস্ট :রাজারহাট এলাকার তিন ছিনতাই বাজকে কে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি।

 

পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে রাজারহাট পুলিশের কাছে অভিযোগ আসছিল রাজারহাট এর হারোয়া খাল পাড়ের কালিকাপুর এলাকায় রাতে নির্জন রাস্তায় পথচলতি মানুষ ও গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই চালাতো একদল দুষ্কৃতী। গতকাল ওই জায়গায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মাসুম হানিফ, শেখ হাসানুর, আবুল কালাম। ধৃতদের বাড়ি রাজারহাট এর পানাপুকুরে। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে। এই ছিনতাই চক্রে কে বা কারা জড়িত আছে তা জানতে ধৃতদের ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top