রাজারহাটে গ্রেফতার হল অস্ত্র সহ এক ক্যাব চালক

রাজারহাটে গ্রেফতার হল অস্ত্র সহ এক ক্যাব চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ মার্চ, রাজারহাটের কালুর মোড় থেকে অস্ত্র সহ গ্রেফতার হল এক ক্যাব চালক।গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, সূত্র মারফত খবর পেয়ে রাজারহাট কালুর মোড় এলাকায় হানা দিয়ে রাজেন্দ্র মিস্রা (রাজ) তাকে গ্রেফতার করে।তার কাছ থেকে একটি পাইপ গান বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।অভিযুক্ত যুবক ওড়িশার বাসিন্দা।এখানে রাজারহাটে থাকতো।পুলিশ সূত্রে খবর, কেন সে অস্ত্র কিনেছে জিজ্ঞাসা করতে সে জানায় ১৫-২০ দিন আগে ভাঙর থেকে এই অস্ত্র কেনে কোনো একটি অপরাধ করার কথা ছিল।কি সেই অপরাধ জানার চেষ্টা করছে পুলিশ।তবে এর বিরুদ্ধে আগে কোনোও অপরাধ এর রেকর্ড পাওয়া যায়নি বলে জানাচ্ছে পুলিশ।সাথে একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top