রবিবার দুপুর থেকে সিবিআই এর তরফ থেকে বার বার রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কোনভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষমেশ রাজীব কুমারের বাড়িতে এবং অফিসে গিয়েও তার খোঁজ পেলেন না সিবিআই। অবশেষে রাজীব কুমারের বাড়িতে এবং অফিসে নোটিশ দিয়ে ফিরে এলেন সিবিআই কর্তৃপক্ষ
। সোমবার সকাল ১০টার মধ্যে রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়।



















