
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩০ শে আগস্ট : রাজ্যজুড়ে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। কাঁথির পূর্ব চক্রের পেটুয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগে পালিত হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ। তারই অঙ্গ হিসাবে এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথ নাটিকা পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। বর্তমান সময়ে প্লাস্টিক ভীষণ ভাবে পরিবেশ দূষন করে চলেছে। ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলে দেওয়ার কারনে বর্ষার জল জমে এলাকা জলমগ্ন করে তুলছে।পাশাপাশি জল অপচয় বন্ধ, ডেঙ্গু প্রতিরোধের বার্তা, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রভৃতি বিষয়গুলি তুলে ধরা হয় নাটকের মাধ্যে। স্কুলের ছাত্রছাত্রীদের পথ নাটিকা দেখতে ভীড় জমায় এলাকার মানুষজন। স্কুলের উদ্যোগে এই ধরনের সচেতনতার বার্তা তুলে ধরায় খুশি স্থানিয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা।



















