
নিউজ ডেস্ক,কলকাতা: রাজ্যপাল ঠিক কথাই বলেছেন। উনাকে অপমান করা হয়েছে। উনি যাতে লোকচক্ষুর অন্তরালে থাকেন সেকারণেই আলাদা জায়গায় বসানো হয়েছিল তাঁকে। সাংবিধানিক প্রধান হিসেবে এটা অপমানজনক। সেটাই উনি বলেছেন। উনি সত্য কথাই বলছেন। আর তাই হয়তো সরকারের কাছে উনি অস্বস্তিকর।” কার্নিভালে ডেকে তাঁকে অপমান করা হয়েছে, রাজ্যপালের এই অভিযোগের প্রেক্ষিতে তাঁর পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির সাফ কথা, ” উনি চোখ দিয়ে দেখেন। কান দিয়ে দেখেন না।”



















