“রাজ্যপাল বিজেপি প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ দিলে আমরা দেখে নেবো”, রাজ্যপালকে কটাক্ষ করলেন সভাপতি আবু তাহের খান

“রাজ্যপাল বিজেপি প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ দিলে আমরা দেখে নেবো”, রাজ্যপালকে কটাক্ষ করলেন সভাপতি আবু তাহের খান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১০ মে, লকডাউনের জেরে রাজ্যজুড়ে সকলে গৃহবন্দী কিন্তু এর মধ্যেও উঠে আসছে বারবার রাজনৈতিক সংঘাত।এবার মুশিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান তার কথার দ্বারা রাজ্যপালকে কটাক্ষ করলেন।

তিনি এদিন রাজ্যপালকে কটাক্ষ করে বললেন, রাজ্যপাল যে ভূমিকা পালন করছে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। আবু খান বলেন, রাজ্যপালের বাংলাতে থাকা উচিত নয়।নয়তো এবার তারা বাধ্য হবে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলন করতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরূপ কথা বলা রাজ্যপালের উচিত নয়।তিনি ঘরে বসে বসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান কথা বলছেন।পাশাপাশি আবু তাহের খান এও বললেন, “তিনি বিজেপিতে যোগদান করুক। বিজেপি প্রতিদ্বন্দ্বী হিসাবে যোগ দিলে তারপর আমরা দেখে নেবো”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top