রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১২ ই অক্টোবর:পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের মন্তব্যকে সমর্থন জানালেন প্রতিবেশী আর এক রাজ্যের রাজ্যপাল। বিজেপির প্রাক্তন নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমানে তিনি প্রতিবেশী মেঘালয় রাজ্যের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে “পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথে আমি একশো শতাংশ একমত” আজ এভাবেই জাগদীপ ধনকর এর মন্তব্যের সঙ্গে সহমত পোষন করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।আজ বারাসাতে শংকর বেদান্ত মঠ ও মিশনের একটি অনুষ্ঠানে এসে তথাগত জানান,বন্ধুপ্রকাশ পালের হত্যাকাণ্ডের নৃশংসতার সঙ্গে শেখ মুজিবরের পুত্র রাসেলের হত্যার মিল পাওয়া যায়।প্রতিবেশী কোনো রাজ্যে এই নিদর্শন পাওয়া যায় না। তথাগতর আরও যুক্তি,অপর্ণা সেনের আবেদনের পরেও রাজনীতি খোঁজার চেষ্টা চলছে।আর এ প্রসঙ্গে বামেদেরও সমালোচনা করেন তথাগত।কত বড় নৃশংস হলে একজন গর্ভবতী মা ও তার আট বছরের সন্তানের উপর আক্রমণ করা হয়,এটা আইন শৃঙ্খলার অবনমন ছাড়া আর কী? প্রশ্ন তথাগতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top