
নিজস্ব সংবাদাতা, হুগলি, ১৩ জুলাই :- রাজ্যের আমলার মৃত্যু হলো করোনাতে। তিনি হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। নাম দেবদত্তা রায় ২০১০ সালের ডব্লিউবিসিএস আধিকারিক। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর ডানকুনিতে যে ট্রানজিট ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তার দায়িত্বে ছিলেন দেবদত্তা। সোমবার সকালে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যু হয় তাঁর। জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, দমদমের লিচুবাগানে বাড়ি দেবদত্তা রায়ের। কোভিড পজিটিভ হওয়ার পর তিনি প্রথমে হোম আইসোলেশনেই ছিলেন।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হুগলির শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়।



















