রাজ্যের জরুরী ত্রাণ তহবিলে সাহায্য করলেন অঙ্গনওয়ারী কর্মীরা

রাজ্যের জরুরী ত্রাণ তহবিলে সাহায্য করলেন অঙ্গনওয়ারী কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১০ এপ্রিল, নিজেদের সামান্য রোজগারের মধ্যেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের জরুরী ত্রাণ তহবিলে সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা তুলে দিলেন অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা।

বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৩৪ টি অঙ্গনওয়ারী কেন্দ্রের ৫৭ জন কর্মী ও সহায়িকারা নিজেরা চাঁদা তুলে এই অর্থ সাহায্য তুলে দেন শুক্রবার। এদিন জ্যোতিষপুর নতুনহাট বাজার এলাকায় বাসন্তীর সিডিপিও দীপঙ্কর মণ্ডল ও বাসন্তীর বিডিও সৌগত সাহার হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন অঙ্গনওয়ারী কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top