
নিজস্ব সংবাদদাতা, মুর্শিবাদ, ৩ মে, দেশজুড়ে চলছে লকডাউন। করোনা আবহে দেশের পরিস্থিতি দিন দিন শোচনীয় অবস্থার সম্মুখীন হচ্ছে।লকডাউনে বহু শ্রমিক ও পড়ুয়া আটকে পড়েছে অন্যান্য রাজ্যে।গতকাল রাজস্থান থেকে কয়েকজন পড়ুয়াকে রাজ্যে ফেরানো হয়েছে।কিন্তু এরমধ্যেও রাজ্যে বহু জায়গায় চলছে রেশন নিয়ে দুর্নীতি।একবার ফের তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান এ বিষয়ে মুখ খোলেন।
তিনি বলেন, “অধীর চৌধুরী নিজেই দিল্লিতে পড়ে আছেন। তাঁর নিজের আসার ক্ষমতা নাই রাজ্যে তিনি শ্রমিক ও ছাত্রদের কিভাবে রাজ্যে ফিরিয়ে আনবে”। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস।প্রধানমন্ত্রীও কিছু কাজ করার হলে সেখানে সর্বদা যান না।অধীর চৌধুরী লকডাউনে মুর্শিদাবাদ আসতে পারেননি।কিন্তু পড়ুয়াদের ফেরানোর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আবেদন জানান।কিন্তু এখন তৃণমূলের কর্মীরা কারসাজি করে এই কাজে নিজেদের নাম কেড়েছেন।


















