নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৫ ফেব্রুয়ারি, ভিন জেলায় কাজে গিয়ে নিখোঁজ হলেন বীরভূম জেলার মুরারই থানার রাজগ্রামের বনরামপুর গ্রামের যুবক লাল চাঁদ শেখ (বছর ২৭)। বাবা রেজ্জাক শেখ জানান, পনেরো দিন আগে কাজের উদ্দেশে গ্রামের কয়েক জনের সঙ্গে রাজমিস্তিরির কাজকরার জন্য হাওড়া জেলা যান।

জানা যায়, চারদিন কাজ করার পর তার মন টিকেনি কাজে। সে তার সহকর্মীদের বলে বাড়ি যাওয়ার কথা বলেন।সেইমতো তাকে ছয় ফেব্রুয়ারী নিউটাউনে বাস ধরিয়ে দেয় তার সঙ্গীরা। তার স্ত্রী রেলিমা বিবি জানান, দশ দিন কেটে গেল তবু সে বাড়ি ফেরেনি। লাল চাঁদ-এর কাছে মোবাইলও নেই যে যোগাযোগ করা সম্ভব হবে।অবশেষে শুক্রবার মুরারই থানায় লিখিত জানান লালচাঁদ শেখের পরিবার। চিন্তায় ভেঙে পড়েছে গোটা পরিবার।



















