রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনল রাজ্য

রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনল রাজ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ এপ্রিল, করোনার যুদ্ধে সামিল রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনলো রাজ্য। মঙ্গলবার কলকাতার রাসবিহারী বিধানসভায় এইকথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের বিদ্যুৎ পর্ষদের কর্মীরা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত। তারাও অনান্য জরুরী বিভাগের মতো দিনরাত কাজ করেচলেছেন। বিদ্যুৎ পর্ষদের কর্মীরাও রাস্তায় নেমে কাজ করছেন।

মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনার জন্য। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এই আবেদন মেনে নিয়েছেন বলে জানিয়েছেন। এবার থেকে অনান্য বিভাগের মতো বিদ্যুৎ পর্ষদের কর্মীরাও ১০ লক্ষ টাকার বিমার আওতায় আসবে বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, করোনার যুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য, দমকল ও পুলিশের অতিরিক্ত দশ লক্ষ টাকার বিমার আওতায় এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top