
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৫ নভেম্বর, রাজ্যপালের হেলিকপ্টার না পাওয়ার বিষয়ে বিতর্ক চরমে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার তার পাল্টা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল নেত্রী বলেন, রাজ্যপাল যা যা অনুষ্ঠানে যোগ দিতে যাবেন সেখানেই হেলিকপ্টারের প্রয়োজন আছে, এমনটা মনে করেন না রাজ্যের মানুষ। তিনি আরও বলেন রাজ্যপাল যেটা বলেছেন যে বাংলায় শিক্ষা নিয়ে রাজনীতি হয়, কিন্তু পুরপুরি ভুল। তিনি এর আগে বাংলায় আসেননি তাই জানেননা এখানে কি কি হয়েছে। তাই তিনি এমন বলেছে্ন, এমনই মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য -এর।


















