
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২৩ শে জুন :রাজ্যের রাজনৈতিক হিংসার প্রতিবাদে এসপি অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিল রাজ্য বিজেপি। রবিবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং মানুষ যেভাবে রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে, তাঁর প্রতিবাদে সোমবার বেলা ১২ টায় এসপি অফিস ঘেরাও করা হবে*।


















