রাজ্যের সব পুজো কমিটিকে এবার ২৫ হাজার টাকা করে দেওয়া হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের সব পুজো কমিটিকে এবার ২৫ হাজার টাকা করে দেওয়া হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সাংবাদিক,কলকাতা,৩০শে আগস্ট : কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, এবার পুজোর বিসর্জন শেষ করতে হবে ১০ অক্টোবর। আর কলকাতায় কার্নিভাল হবে ১১ অক্টোবর শুক্রবার। একই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা।২৫% বিদ্যুতের ছার দেওয়া হবে সব পুজো কমিটিকে। কলকাতা সহ গোটা রাজ্যেই এই সুযোগ মিলবে।বিজ্ঞাপনের জন্য পুরসভাগুলিকে কোনও খরচ দিতে হবে না।রাজ্যের সব কমিটিকে গত বছর সরকারের তরফে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে।মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটিগুলিকে অতিরিক্ত ৫০০০ হাজার টাকা দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top