রাজ্যে কমানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

রাজ্যে কমানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় গোটা রাজ্যে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নির্বাচনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেই বিপুল বাহিনীকে রাজ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাহিনীর সংখ্যা কমিয়ে প্রায় দেড়শো কোম্পানি করা হয়েছে।

ভোটের ফল প্রকাশের দিন থেকেই নবান্নের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সরকারি নথি বা গুরুত্বপূর্ণ ফাইল যাতে কোনওভাবে নষ্ট বা সরিয়ে ফেলা না যায়, সেই বিষয়েও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর থেকেই নবান্ন চত্বরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।

নবান্নে প্রবেশ ও প্রস্থানের সময় কর্মচারীদের পরিচয়পত্র পরীক্ষা, ব্যাগ তল্লাশি এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করতেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাস করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বাহিনীর নতুন মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

তারই অংশ হিসেবে বুধবার থেকে নবান্নের সামন থেকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরিয়ে নেওয়া হয়েছে। সকাল পর্যন্ত বাহিনীর উপস্থিতি দেখা গেলেও এরপর আর সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের দেখা যায়নি। প্রশাসনিক মহলের মতে, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাজ্য পুলিশ প্রশাসনই নিরাপত্তার দায়িত্ব যথাযথভাবে সামলাতে সক্ষম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top