রাজ্যে চলা দুর্নীতির বিষয়ে কথা বলতে রাজ্যপালের সাথে দেখা করেন রাজ্য নেতা সায়ন্তন বসু

রাজ্যে চলা দুর্নীতির বিষয়ে কথা বলতে রাজ্যপালের সাথে দেখা করেন রাজ্য নেতা সায়ন্তন বসু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২ মে, রেশন নিয়ে ও অন্যান্য দুর্নীতির বিষয় নিয়ে আজ রাজভবনে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু, রাজ্যপালের সাথে দেখা করেন।তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “করোনা নিয়ে আমার কথা হয়েছে রাজ্যপালের সাথে।‌ রেশন নিয়ে যে দূর্নীতি হচ্ছে এটা প্রমানিত।আমরা মুখ্যমন্ত্রীর অপসারন চাই।রেশন তিনভাগ হয়ে যাচ্ছে। রেশন নিয়ে ব্যবস্থা নিতে গেলে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিলারদের বিরুদ্ধে নিয়ে কি হবে”।

তিনি আরও বলেন, “আমাদের দাবি কেন্দ্রের চাল ডাল মানুষের কাছে পৌছে দিন।মানুষ রেশন না পেলে লকডাউন মানবে না।রাজ্যে তথ্য চাপার প্রক্রিয়া চলছে। রাজ্য সরকার সঠিক তথ্য জনসাধারণের সামনে প্রকাশ্যে আনছে না।মৃতের সংখ্যা কে লুকোচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তা”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top