
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৪ ই সেপ্টেম্বর : রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার আওতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ব্যাবসায়ী সমিতিগুলির সহযোগিতায় রাজ্যে প্রথম শুরু হল সরকারী উদ্যোগে জব ফেয়ার বা কর্ম মেলা। শনিবার জেলাশাসকের দপ্তর প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই মেলার সূচনা হয়। সূচনায় হাজির ছিলেন জেলাশাসক রেশমি কোমল, জেলা সভাধিপতি উত্তরা সিংহ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, চেম্বার্স অফ কমার্সের জেলা সাধারণ সম্পাদক চন্দন বসু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। দুদিন ব্যাপী চলা এই কর্ম মেলায় প্রায় সাড়ে ৬ হাজার চাকুরী প্রার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৪৩৯ জনের হাতে এপোয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এই দুদিনে। জেলা প্রশাসনের ডাকে এই জব ফেয়ারে হাজির হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় বেসরকারী সংস্থা। জেলার ছেলেমেয়েদের কাজ খুজে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলাশাসক রশ্মি কোমল। আগামী দিনে আবারো এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের এই ধরনের পদহ্মেপে খুশি চাকুরীপ্রার্থীরাও।


















