রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে কড়া অবস্থানে নির্বাচন কমিশন, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়

রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে কড়া অবস্থানে নির্বাচন কমিশন, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে চলতি স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্ত্বেও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট (Family Register Certificate) বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র SIR-এর ক্ষেত্রে গ্রাহ্য হবে না।
দক্ষিণ ২৪ পরগনায় SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যান রোল অবজার্ভার ও সিনিয়র আইএএস অফিসার সি মুরুগান (C Murugan)। মগরাহাট ও কুলপিতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ইতিমধ্যেই কমিশনের নজরে এসেছে। সেই সফরের সময় দেখা যায়, কিছু এলাকায় SIR-এর জন্য নির্ধারিত নথির বাইরে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে, এমনকি কয়েকজন BLO সেই নথি গ্রহণও করছেন।
কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে SIR-এর ক্ষেত্রে নির্ধারিত ১১টি নথি ছাড়া অন্য কোনও নথি বৈধ নয়। সি মুরুগানের পর্যবেক্ষণে ধরা পড়ার পর মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দেওয়া হয়—কারা অতিরিক্ত নথি জমা দিয়েছেন এবং কারা তা গ্রহণ করেছেন, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে। রিপোর্ট কমিশনের হাতে পৌঁছানোর পর স্পষ্ট নির্দেশ জারি হয়—ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরব হয়েছেন। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-কে চিঠি লিখে অভিযোগ করেন, বিহারে SIR-এর সময় যে নথিগুলি বৈধ ছিল, পশ্চিমবঙ্গে তা অগ্রাহ্য করা হচ্ছে। রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে না মানায় সাধারণ মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন, উল্লেখ করেন তিনি।
তবুও কমিশন নিজেদের অবস্থানে অনড়। তারা স্পষ্ট করেছে—SIR সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন করা হবে না এবং নির্ধারিত নথির বাইরে কোনও প্রমাণ গ্রহণযোগ্য নয়। দক্ষিণ ২৪ পরগনায় সি মুরুগানের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। ৬ জানুয়ারির মধ্যে কমিশন জানতে চেয়েছে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে, পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা এই ঘটনায় স্পষ্ট, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top