
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ৫ ই ফেব্রুয়ারি : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুসারে ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলকাতা সহ রাজ্য জুড়ে মানব বন্ধন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এন আর সি, সি এ এ ও এন পি আর এর বিরোধিতায় রাজ্যের মন্ত্রী তথা ময়োর ফিরহাদ হাকিম নিজের অঞ্চল চেটলায় মানব বন্ধন কর্মসূচী তে অংশগ্রহণ করলেন। শুধু অংশগ্রহণ করলেন না নিজেই স্লোগান দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে হশিয়ারি দিয়ে বললেন এই রাজ্যে এন সি আর এন পি আর ও সি এ এ করতে দেওয়া হবে না। পাশাপাশি তার অভিযোগ বিজেপির কিছু লোক আধার কার্ড সংশোধনের নামে এন পি আর করার চেষ্টা করছে। অন্য দিকে গত কল বিজেপি সরকার ঘোষণা করেছে যে তারা এখন এন পি আর করছেন না। যদি কেউ এই ধরনের কাজোকালাপে যুক্ত থাকে তাহলে সেটা ও বেআইনি হবে বলে জানান ববি হাকিম।



















