রাতারাতি খাসির মাংসের দামে বাড়বাড়ন্ত, হস্তক্ষেপ পৌরসভার

রাতারাতি খাসির মাংসের দামে বাড়বাড়ন্ত, হস্তক্ষেপ পৌরসভার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৮ মার্চ, করোনা ভাইরাসের ত্রাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর এই ত্রাসকে আরও বাড়িয়েছে বেশকিছু গুজব। এই সকল গুজবের মধ্যে অন্যতম মুরগির মাংস নিয়ে। যার পরে অনেকেই মুরগির মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন, মাংস খাওয়ার তাগিদে ঝুঁকছেন খাসির দিকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে খাসির মাংস বিক্রেতারা সুযোগ বুঝে কোপ মারছেন বলে অভিযোগ। খাসির মাংসের দাম ৫৫০ টাকা থেকে রাতারাতি ৭০০ টাকা করে কেজি করে দিয়েছেন বলে অভিযোগ। যার পরেই নড়েচড়ে বসে পৌরসভা।

অস্বাভাবিকভাবে খাসির মাংসের দাম বৃদ্ধি করার ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি পৌরসভা এলাকায় বেণীমাধব স্কুলের কাছে ব্যবসা করা খাসির মাংস বিক্রেতারা। আর এমন অভিযোগ শুনে রবিবার সকালে খাসির মাংসের দোকানগুলিতে সিউড়ি থানার পুলিশকে নিয়ে হানা দেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল মুখোপাধ্যায়। সেখানে গিয়ে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, “ইচ্ছে মত যখন খুশি দাম বাড়িয়ে দেবো, সেটা করতে পারেনা। পৌরসভার একটা আইন রয়েছে, যে আইনের বাইরে গেলে এই খাসির মাংস বিক্রেতাদের লাইসেন্সপ্রাপ্ত বাজেয়াপ্ত করে দেওয়া হবে। আজ থেকে ৬০০ টাকার বেশি কেজি দর কোনভাবেই নেওয়া যাবে না। আমার কাছে অভিযোগ এলেই আমি ব্যবস্থা গ্রহণ করব। দোকান উঠিয়ে দেবো।”

যদিও খাসির মাংস বিক্রেতাদের পাল্টা দাবি, “আমরা নিজেরাই এত অল্প দামে খাসি কিনতে পারছিনা। তাই আমরা কি করে বিক্রি করব ৬০০ টাকা কিলো দরে। পৌরসভা আমাদের খাসি কিনে দিলে আমরা পৌরসভার নির্ধারিত দরেই বিক্রি করব। আর তা না হলে আমাদের দোকান বন্ধ রাখতে হবে।” পৌরসভা ও খাসির মাংস বিক্রেতাদের এই দ্বন্দ্বে আগামী দিনে খাসির মাংসের দাম কোন জায়গায় দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top