রাতের অন্ধকারে একলা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

রাতের অন্ধকারে একলা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভাঙড়,৮ ই জুন: ঘটনাটি ভাঙড় থানার রামচন্দ্রপুরের। এলাকা সূত্রে জানা যায় ঈদের দিনে নির্যাতিতা মহিলা রাতে বাড়ির পাশের কল থেকে জল আনতে গেলে সুযোগ বুঝে অভিযুক্ত বাপি মোল্লা নামের এক যুবক মুখ চেপে জোর করে পাশের খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা আসতেই পালায় যুবক। সেদিনই ভাঙড় থানার বোদরা পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন মহিলার পরিবার। তারপরও বেপরোয়া ভাবে অভিযুক্ত যুবক এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে এবং নির্যাতিতা মহিলার পরিবার কে সমানে হুমকি দিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতি এদিন আক্রান্ত পরিবারের সদস্যরা ভাঙড় থানায় এসে তাদের অভিযোগের পুননবিকরন করেন৷ ভাঙড় থানার পুলিশ দ্রুত অপরাধিকে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top