নিজস্ব সংবাদদাতা ৭মে ২০২১ হুগলি: রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজি । অভিযোগ তীর বিজেপির বিরুদ্ধে।সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির।

ঘটনা ঘটছে গোঘাট ১ব্লকের সাওড়া অঞ্চলে সাওড়া বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর অভিযোগ শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানে বোমাবাজি ও দোকানের জিনিসপত্র লুট পাট করা হয়েছে। অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাছ করছে । যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি। ঘটনাস্থল থেকে পুলিশ ওই বোমাবাজি করার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন.. দেগঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত একটি বাড়ি



















