
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১০ই জুন :রাতের অন্ধকারে মাঠে বোমা বাজি করার অভিযোগ।বেশকয়েকটি তাজা বোম সহ হাতেনাতে আটক দুই বিজেপি কর্মী।গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ।ঘটনা নিউটাউন আকেন্দকেশরী খেলার মাঠ।এলাকায় সন্ত্রাস তৈরি করতেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর গতকাল রাতে এলাকা থেকে খবর পায় যে নিউটাউন আকেন্দকেশরী খেলার মাঠে বেশ কয়েকজন যুবক এলোপাথারি বোম মারছে।সেই মতো পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে যায়।পুলিশ দেখে পালাতে শুরু করলে হাতেনাতে দুজনকে ধরে ফেলে।এবং এদের কাছ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়।এই দুজন স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত।এবং আকেন্দকেশরী এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই এলাকায় ভয়ের আতঙ্ক তৈরি করতে এই কাজ করেছে তারা।গত সপ্তাহে এই আকেন্দকেশরী এলাকায় “””বিজেপি করলে মাথা কেটে নিয়ে যাবো “”””এই পোস্টার ঘিরে আতঙ্ক ছাড়ায়।আর গতকাল রাতে বোমাবাজি এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়।পুলিশ জিজ্ঞাসাবাদে আরো জানতে পারে বাকিরা বাইরে থেকে এসেছিল।তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।



















