
নিউজ ডেস্ক,শিলিগুড়ি:রবিবার রাত পেরোলে সোমবার দার্জিলিং সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জোরদার করা হয়েছে পাহাড়ের নিরাপত্তা। প্রশাসনিক সূত্রে খবর আগামীকাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আয়োজিত কমিশনারেট এর মাঠে বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর তিনি শিলিগুড়িতে রাত্রি বাস করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন এরপর তিনি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন।রবিবার দুপুরে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। খতিয়ে অনুষ্ঠানস্থলের সমগ্র প্রস্তুতি। পাশাপাশি নিরাপত্তা ও আনুষ্ঠানিক বিষয় নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গেও কথা বলেন তিনি।



















