
নিজস্ব সংবাদদাতা,রানাঘাট৬ই জুলাই :রানাঘাট কলেজে পুলিশের ওপর হামলার ঘটনায় ৬ জন ABVP সমর্থককে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ।শনিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে।প্রসঙ্গত শুক্রবার রানাঘাট কলেজে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ হয় ABVP সমর্থকদের।অভিযোগ,৫ জন এর বেশী ABVP সমর্থক দের কলেজের ভিতরে ঢুকতে বাধা দিলে পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে ABVP সমর্থকরা।এই ঘটনায় আহত হন প্রায় ১০ জন পুলিশ কর্মী।এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ৬ জন ABVP সমর্থককে গ্রেফতার করে পুলিশ।তবে গোটা বিষয়টিকে চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি*।



















