নিজস্ব সংবাদদাতা ১০ এপ্রিল ২০২১: বেহালা ১৪২ নম্বর ওয়ার্ডে রামজীবনপুরে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বিজেপি সমর্থকদের বক্তব্য যে আজ রাত সাড়ে তিনটে নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায় ইট বৃষ্টি করে বাইক ভাঙচুর করে ঘর ভাঙচুর করে এবং বিজেপি কর্মী সমর্থকদের আঘাত করে। এমনটাই বিজেপি সমর্থকদের অভিযোগ করে। তবে এখন এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এবং হরিদেবপুর থানার পুলিশ পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে। এবং পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন…ভাঙ্গরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল আই এস এফ কর্মীদের বিরুদ্ধে



















