
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ জুন:- দিন কয়েক আগেই বীরভূমের মুরারই থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক, এবার ফের বিস্ফোরক উদ্ধার রামপুরহাটে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ২৬বস্তা বিস্ফোরক,একটি ট্রাক্টর ও একটি মোটর বাইক। জানা যায় নলহাটি থানার অন্তর্গত লক্ষীনারায়নপুর থেকে আসছিল এই বিস্ফোরক গুলি। কি কাজের জন্য সেগুলিকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।



















